রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভেনেজুয়েলা উপকূল থেকে আরও এক তেল ট্যাংকার আটক যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলা উপকূল থেকে আরও এক তেল ট্যাংকার আটক যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলা উপকূল থেকে আরও এক তেল ট্যাংকার আটক যুক্তরাষ্ট্রের

 

 

ভেনেজুয়েলার উপকূল থেকে আরও এক তেল ট্যাংকার আটক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলাগামী তেল ট্যাংকার অবরোধের নির্দেশ দেয়ার পাঁচদিনের মাথায় এই তেল ট্যাংকার আটক করা হলো।মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম শনিবার (২০ ডিসেম্বর) তেল ট্যাংকার আটকের বিষয়টি নিশ্চিত করেন। এক এক্স পোস্টে তিনি জানান, শনিবার ভোরে মার্কিন কোস্টগার্ড পেন্টাগনের নির্দেশনায় জাহাজটি আটক করেছে। তিনি লেখেন, ‘যুক্তরাষ্ট্র এই অঞ্চলে মাদক সন্ত্রাসবাদের অর্থায়নে ব্যবহৃত নিষিদ্ধ তেলের অবৈধ চলাচল অব্যাহত রাখবে।’

 

পোস্টটির সাথে প্রায় আট মিনিটের একটি ভিডিও শেয়ার করেছেন নোয়েম, যেখানে সেঞ্চুরিজ নাম লেখা একটি জাহাজের ডেকে অবতরণ করতে দেখা যাচ্ছে। এর মাধ্যমে চলতি মাসে দ্বিতীয়বারের মতো ভেনেজুয়েলা উপকূল থেকে তেলবাহী জাহাজ আটক করলো যুক্তরাষ্ট্র।

 

সেঞ্চুরিজ একটি পানামা-পতাকাযুক্ত জাহাজ। তবে গত পাঁচ বছরে এটি গ্রিস এবং লাইবেরিয়ার পতাকার নিচেও চলাচল করেছে। এটি মার্কিন ট্রেজারির অনুমোদিত জাহাজের তালিকায় নেই।

 

সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগরে সামরিক উপস্থিতি বৃদ্ধি করেছে। ভেনেজুয়েলার আশপাশের অঞ্চলে কয়েক হাজার সেনা এবং ডজনখানেক যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। এর মধ্যে একটি বিমানবাহী রণতরীও রয়েছে।