শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইতিহাস গড়লেন ইলন মাস্ক, সম্পদের অঙ্ক ছুঁয়েছে ৭৪৯ বিলিয়ন ডলার

ইতিহাস গড়লেন ইলন মাস্ক, সম্পদের অঙ্ক ছুঁয়েছে ৭৪৯ বিলিয়ন ডলার

ইতিহাস গড়লেন ইলন মাস্ক, সম্পদের অঙ্ক ছুঁয়েছে ৭৪৯ বিলিয়ন ডলার

 

 

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক সম্পদ অর্জনে নতুন মাইলফলক স্পর্শ করেছেন। বিশ্বের শীর্ষ ধনী এই উদ্যোক্তার নিট সম্পদ ৭০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে, যা ইতিহাসে প্রথম।

 

ডেলাওয়ার সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের পর তার মোট সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৭৪৯ বিলিয়ন ডলারে। এর মাধ্যমে তিনি বিশ্বের প্রথম ৭০০ বিলিয়ন ডলারের ধনী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন।

 

তুর্কি গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়, টেসলার শেয়ারভিত্তিক পারিশ্রমিক চুক্তি পুনর্বহাল হওয়ায় ইলন মাস্কের সম্পদের পরিমাণ হঠাৎ করেই উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ফোর্বসের বিলিয়নিয়ার সূচক অনুযায়ী, ডেলাওয়ার সুপ্রিম কোর্ট এই চুক্তি কার্যকর করায় তার মোট সম্পদ বেড়ে ৭৪৯ বিলিয়ন ডলারে পৌঁছায়। এর আগে বাতিল হওয়া শেয়ার অপশনগুলোর মূল্য ছিল প্রায় ১৩৯ বিলিয়ন ডলার।

 

২০১৮ সালে নির্ধারিত মাস্কের পারিশ্রমিক প্যাকেজটির মূল্য একসময় ছিল ৫৬ বিলিয়ন ডলার। তবে নিম্ন আদালত সেটিকে ‘অচিন্তনীয়’ আখ্যা দিয়ে বাতিল করেছিল। চলতি সপ্তাহে ডেলাওয়ার সুপ্রিম কোর্ট সেই রায় বাতিল করে প্যাকেজটি পুনর্বহাল করে। আদালত বলেন, ২০২৪ সালের যে রায়ে এই চুক্তি বাতিল করা হয়েছিল, তা ছিল অনুচিত এবং ইলন মাস্কের প্রতি অন্যায়।