বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গুরুতর আহত নোরা ফাতেহি

গুরুতর আহত নোরা ফাতেহি

গুরুতর আহত নোরা ফাতেহি


বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। ভারতের মুম্বাইয়ে আমেরিকান ডিজে ডেভিড গেটার কনসার্টে যাওয়ার পথে তার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে নোরার মাথায় আঘাত লাগে এবং কনকাশনে আক্রান্ত হন তিনি।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ভারতীয় এই সংবাদমাধ্যম জানায়, ডেভিড গেটার কনসার্টে পারফর্ম করার জন্য জন্য সানবার্ন ফেস্টিভ্যালে যাওয়ার পথে নোরার গাড়িকে ধাক্কা দেয় অন্য একটি গাড়ি। সে গাড়িচালক মদ্যপায়ী ছিল বলে জানা গেছে। দুর্ঘটনার পরপরই নোরাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা সিটি স্ক্যান করে রক্তক্ষরণ বা অভ্যন্তরীণ কোনো আঘাত পাননি। তবে এই দুর্ঘটনার ফলে নোরার কনকাশন হয়েছে।

চিকিৎসকরা বিশ্রামের পরামর্শ থাকা দিলেও নোরা সানবার্ন ফেস্টিভালে পারফর্ম করার সিদ্ধান্ত নিয়েছেন। এই কনসার্টে ডেভিড গেটার সঙ্গে পারফর্ম করার পাশাপাশি তাদের আপকামিং আন্তর্জাতিক সিঙ্গেলের একটি ঝলক উপস্থাপন করার কথা রয়েছে তার।