শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আতিফ আসলামের কনসার্ট হচ্ছে, সুখবর দিলেন গায়ক নিজেই

আতিফ আসলামের কনসার্ট হচ্ছে, সুখবর দিলেন গায়ক নিজেই

আতিফ আসলামের কনসার্ট হচ্ছে, সুখবর দিলেন গায়ক নিজেই


ঢাকায় আতিফ আসলামের কনসার্ট নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা অবশেষে কাটল। গত ১৩ ডিসেম্বর পূর্বাচলের চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিতব্য ‘মেইন স্টেজ শো’ নিরাপত্তাজনিত কারণে স্থগিত হওয়ায় মুষড়ে পড়েছিলেন হাজারো ভক্ত। তবে ভক্তদের জন্য খুশির খবর হলো—কনসার্টটি পুরোপুরি বাতিল হয়নি, বরং নতুন উদ্যমে ফেরার ঘোষণা দিয়েছেন পাকিস্তানি এই হার্টথ্রব গায়ক।

গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড শেয়ার করে আতিফ আসলাম নিশ্চিত করেছেন, ঢাকার স্থগিত হওয়া এই কনসার্টটি আবারও আয়োজিত হতে যাচ্ছে। আয়োজক প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ’ জানিয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর একটি নতুন তারিখে এই কনসার্ট অনুষ্ঠিত হবে।

যারা আগে থেকেই টিকিট কেটে অপেক্ষায় ছিলেন, তাদের জন্য বড় স্বস্তি হলো—আগের কেনা টিকিটগুলোই নতুন কনসার্টের জন্য বৈধ থাকবে। গায়ক নিজেই তার পোস্টে টিকিট বহাল থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে যারা নতুন তারিখে অংশ নিতে পারবেন না বা আগ্রহী নন, তাদের জন্য রিফান্ডের সুযোগ রাখা হয়েছে। আয়োজক প্রতিষ্ঠানের ঘোষণা অনুযায়— আজ ২১ ডিসেম্বর থেকে পরবর্তী ১০ কর্মদিবসের মধ্যে রিফান্ডের আবেদন করা যাবে।