বিগত দ্বাদশ জাতীয় সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রের ভেতরে ব্যালটে সিল মেরে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে আলোচনায় আসা যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের কাজীগছ এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া বাজারে এক ব্যবসায়ীর দায়ের করা হামলা ও ভাঙচুর মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের তথ্যমতে, আশরাফুল ইসলামের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা চলমান রয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মোহাম্মদ মাহাবুব আলম
পঞ্চগড় জেলা প্রতিনিধি