শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফ্রাঙ্কফুর্টে শহীদ ওসমান হাদী স্মরণে প্রতিবাদ সভা

ফ্রাঙ্কফুর্টে শহীদ ওসমান হাদী স্মরণে প্রতিবাদ সভা

ফ্রাঙ্কফুর্টে শহীদ ওসমান হাদী স্মরণে প্রতিবাদ সভা

আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে এবং পতিত আওয়ামী লীগের কথিত ফ্যাসিবাদী সহিংসতার প্রতিবাদে জার্মানিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে জার্মানির বাণিজ্যিক রাজধানী ফ্রাঙ্কফুর্টের সোয়ার্চার লেন ভেগেতে আয়োজিত এই প্রতিবাদ সভায় বিভিন্ন শ্রেণিপেশার প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি দেশের সার্বভৌমত্বের পক্ষে এবং ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সাহসী অবস্থান নিয়ে কথা বলেছেন। এ কারণেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তারা দাবি করেন।

বক্তারা শহীদ হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। প্রতিবাদ সভা শেষে শহীদ শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।