রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: সাতদিনে গ্রেফতার প্রায় ৬ হাজার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: সাতদিনে গ্রেফতার প্রায় ৬ হাজার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: সাতদিনে গ্রেফতার প্রায় ৬ হাজার

‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে গত সাত দিনে পাঁচ হাজার ৯৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। যৌথবাহিনীর এই অভিযানে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ২৪ ঘণ্টায় এই অভিযানে গ্রেফতার করা হয়েছে ৭৮৩ জনকে। এছাড়া পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে ২০ হাজার ৩৩৩টি মোটরসাইকেল ও ১৭ হাজার ৯২৩টি গাড়ি তল্লাশি করা হয়। তল্লাশিকালে ৩৫৬টি অবৈধ মোটরসাইকেল জব্দ করা হয়।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর গত ১৩ ডিসেম্বর আইনশৃঙ্খলাবিষয়ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভায় এ অভিযান শুরু করার সিদ্ধান্ত হয়। ওই দিন সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলমান।

এটিকে আরও জোরদার ও বেগবান করার জন্য এবং ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনের উদ্দেশ্যে কোর কমিটি ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ অবিলম্বে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর ১০ মাস আগে গত ৮ ফেব্রুয়ারি গাজীপুরসহ সারাদেশে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করা হয়।