বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইরানে নতুন হামলার বিষয়ে ট্রাম্পকে জানাবেন নেতানিয়াহু

ইরানে নতুন হামলার বিষয়ে ট্রাম্পকে জানাবেন নেতানিয়াহু

ইরানে নতুন হামলার বিষয়ে ট্রাম্পকে জানাবেন নেতানিয়াহু

ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উৎপাদন বাড়াচ্ছে—এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েল। এই পরিস্থিতিতে ইরানে সম্ভাব্য নতুন সামরিক হামলার বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানানোর পরিকল্পনা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

শনিবার (২০ ডিসেম্বর) মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, চলতি বছরের মাঝামাঝি ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরও ইরান ক্ষেপণাস্ত্র উৎপাদন পুনরায় সম্প্রসারণ করছে বলে মনে করছে তেল আবিব।  

এনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি কর্মকর্তারা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা পুনর্গঠন এবং ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মেরামতের চেষ্টাকে তাৎক্ষণিক হুমকি হিসাবে দেখছেন। একই সঙ্গে দেশটির পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র পুনর্গঠনের বিষয়েও উদ্বেগ রয়েছে।   

সূত্রগুলো জানায়, ২৯ ডিসেম্বর ফ্লোরিডার মার-এ-লাগোতে ট্রাম্পের সঙ্গে বৈঠকে এসব উদ্বেগ তুলে ধরতে পারেন নেতানিয়াহু। তিনি ট্রাম্পকে বোঝাতে চাইবেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির সম্প্রসারণ শুধু ইসরাইলের জন্য নয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্যও ঝুঁকিপূর্ণ। 

এ প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হলে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ বা সহযোগিতার সম্ভাবনাও আলোচনায় আনতে পারেন নেতানিয়াহু বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।