শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভয়াবহ দুর্ঘটনার কবলে অহনা

ভয়াবহ দুর্ঘটনার কবলে অহনা

ভয়াবহ দুর্ঘটনার কবলে অহনা


ভারতের অভিনেত্রী অহনা কামরা একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। ভারতীয় গণমাধ্যমগুলোর খবর, এ ঘটনায় তিনি কোনো ধরনের শারীরিক আঘাত পাননি এবং বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছেন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে অহনাকে ঘিরে নানা গুঞ্জন শুরু হয়। তবে পরে অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে, দুর্ঘটনায় তার কোনো ক্ষতি হয়নি এবং সব ধরনের গুজব ভিত্তিহীন। এখনো পর্যন্ত দুর্ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি। এছাড়া বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নিজেও কোনো পোস্ট দেননি অহনা।

এদিকে, পাপারাজ্জি বরিন্দর চাওলা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অহনার দুর্ঘটনাগ্রস্ত গাড়ির একটি ছবি শেয়ার করলে অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। ছবিটি দেখেই অনেকেই অভিনেত্রীর নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন।

কাজের দিক থেকে সম্প্রতি রিয়্যালিটি শো ‘রাইজ অ্যান্ড ফল’-এ অংশ নিয়ে আলোচনায় ছিলেন অহনা কামরা। শোতে সহপ্রতিযোগী পবন সিংয়ের সঙ্গে তাঁর তীব্র বাকবিতণ্ডা দর্শকদের দৃষ্টি কাড়ে। শো সম্প্রচারের পর অহনা জানান, পবন সিংকে নিয়ে মন্তব্য করার জেরে তিনি অনুরাগীদের একটি অংশের কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়েছেন। বিষয়টি নিয়ে তিনি শোয়ের প্রযোজকদের কাছেও নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।