শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাংনীতে পুরনো মাংস বিক্রির অপরাধে জরিমানা

গাংনীতে পুরনো মাংস বিক্রির অপরাধে জরিমানা

গাংনীতে পুরনো মাংস বিক্রির অপরাধে জরিমানা

মেহেরপুরের গাংনীতে ফ্রিজে রাখা পুরনো গরুর মাংস বাজারে বিক্রির অপরাধে মাংস বিক্রেতা মোহাম্মদ আলী (৩০) কে ভ্রাম্যমাণ আদালত ৫ হাজার টাকা জরিমানা করেছে। একই সঙ্গে সমস্ত মাংস জব্দ করে মাটিতে পুঁতে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) সকালে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদ হোসেন জরিমানা

আদায় করেন। ভ্রাম্যমাণ আদালতের সূত্রে জানা যায়, মোহাম্মদ আলী চৌগাছা গ্রামের পশ্চিমপাড়ার আনারুল ইসলামের ছেলে, তিনি গতকাল বা পরশুর জবাই করা গরুর মাংস ফ্রিজ থেকে বের করে আজকের মাংস হিসেবে বিক্রি করছিলেন। 

অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী তাকে জরিমানা ও মাংস বিনষ্ট করার নির্দেশ দেয়া হয়েছে। এ সময় গাংনী উপজেলা প্রাণী সম্পদ বিভাগের ভেটেনারী সার্জন আরিফুল ইসলাম, স্যানিটারী ইন্সপেক্টর মশিউর রহমান ও সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।