বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাবার কবরের পাশে শায়িত শান্তিরক্ষী সবুজ মিয়া

বাবার কবরের পাশে শায়িত শান্তিরক্ষী সবুজ মিয়া

বাবার কবরের পাশে শায়িত শান্তিরক্ষী সবুজ মিয়া


সুদানে ড্রোন হামলায় নিহত বাংলাদেশি শান্তিরক্ষী মো. সবুজ মিয়ার মরদেহ পৌঁছেছে গাইবান্ধার পলাশবাড়ীর নিজ গ্রামে।

রোববার দুপুর ২টার দিকে ঢাকা থেকে আসা মরদেহবাহী হেলিকপ্টারটি অবতরণ করে তুলসীঘাট হেলিপ্যাডে। পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে মরদেহ নেওয়া হয় পলাশবাড়ী উপজেলার মহদিপুর ইউনিয়নের আমলাগাছি—ছোট ভগবানপুর গ্রামে।

সেখানে গ্রামের বাড়ির পাশে ঈদগাহ মাঠে জানাজা শেষে সামরিক মর্যাদায় দাফন করা হয় শান্তিরক্ষী সবুজকে। তাঁকে শায়িত করা হয় পারিবারিক কবরস্থানে, বাবার কবরের পাশে।

কফিনবন্দি মরদেহ হওয়ায় শেষবারের মতো ছেলের মুখ দেখতে না পেরে কান্নায় ভেঙে পড়েন মা ছকিনা বেগম। বারবার ডাকতে থাকেন— বাবা
সবুজ… আমার সবুজ রে, তুই কোথায় গেলি বাবা?

পাশেই স্বামীহারা স্ত্রী নুপুর আক্তারের বুকফাটা আহাজারি। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন— 'স্বামী ছাড়া আমি কীভাবে বাঁচবো জানি না। আমার একটা চাকরির ব্যবস্থা করে দেওয়ার জন্য সেনাবাহিনী আর সরকারের কাছে অনুরোধ জানাই।'

জানাজা ও দাফনে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও গ্রামবাসীরা অংশ নেন।

রংপুর সেনানিবাসের ক্যাপ্টেন আলভি বলেন, নিহত শান্তিরক্ষীর পরিবারকে সেনাবাহিনীর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

স্থানীয়রা জানান, সবুজ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁকে হারিয়ে বৃদ্ধ মা ও স্ত্রী এখন চরম অনিশ্চয়তার মুখে।

২০০২ সালে বাবা হাবিবুর রহমানকে হারান নিহত সবুজ মিয়া। এরপর ২০১০ সালে সেনাবাহিনীতে অসামরিক ধোপি হিসেবে যোগ দেন, পরে লন্ড্রি কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০২৩ সালের ৭ মার্চ বিয়ে করেন নুপুর আক্তারকে। দেড় বছরের দাম্পত্য জীবনেই থেমে যায় তাঁদের স্বপ্ন।

শেষ বিদায়ে পুরো এলাকা নেমে আসে শোকের ছায়ায়।

গাইবান্ধা প্রতিনিধি