সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নবীনগরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

নবীনগরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

নবীনগরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চোর সন্দেহে গণপিটুনিতে শাহেদ আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। শনিবার মধ্যরাতে উপজেলার কোনাউর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত শাহেদ আলী উপজেলার সেমন্তঘর গ্রামের মিল্লাত আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার মধ্যরাতে কাইতলা উত্তর ইউনিয়নের কোনাউর গ্রামের লাবু মিয়ার বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ সময় শাহেদ আলী সিঁধ কেটে ঘরে প্রবেশ করলে বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে তাকে ধরে ফেলেন। পরে ‘চোর চোর’ চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে একপর্যায়ে গণপিটুনির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শাহেদ আলীর মৃত্যু হয়।

খবর পেয়ে ভোরে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক ও নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। 

ওসি রফিকুল ইসলাম বলেন, পুলিশ ইতোমধ্যে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।