বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতা আটক

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতা আটক

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতা আটক

 


অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর অংশ হিসেবে নোয়াখালীর হাতিয়ায় বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকে আটক করা হয়েছে।


রোববার (২১ ডিসেম্বর) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১টা থেকে ভোর ৩টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয়ে হাতিয়া উপজেলার  কোরালিয়া সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকা থেকে আবুল কাশেম (৬৪) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।


কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, আটক ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা।আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”

হাতিয়া ( নোয়াখালী)  প্রতিনিধি