হালকা শীতে স্নিগ্ধ রূপে মুগ্ধতা ছড়ালেন ঢালিউড চিত্রনায়িকা শবনম বুবলী। বেগুনী রংয়ের পোশাকে খোলা চুলে ক্যামেরাবন্দি হওয়ার বেশ কয়েকটি ছবি ও একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি প্রকাশ করেছেন নায়িকা।শনিবার (২০ ডিসেম্বর) বুবলী তার ভেরিফাইড ফেসবুকে একগুচ্ছ ছবি ও একটি ভিডিও প্রকাশ করেন। তাতে দেখা যায়, ফ্লোর টাচ করা বেগুনী রংয়ের হালকা কাজ করা একটি পোশাক পরেছেন বুবলী।গৌতম সাহার কোরিওগ্রাফিতে স্নিগ্ধ বুবলীর রূপের জাদু মনে ধরেছে ভক্ত ও নেটিজেনদের। মন্তব্যের ঘরে অনেকে বুবলীর রূপের পাশাপাশি তার হাসির প্রশংসা করেছেন। অনেক নেটিজেন আবার বেগুনী রংয়ের পোশাকেরও প্রশংসা করেছেন।
