রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মধ্যবিত্ত জীবনের গল্পে জোভান-পায়েলের 'কোটিপতি'

মধ্যবিত্ত জীবনের গল্পে জোভান-পায়েলের 'কোটিপতি'

মধ্যবিত্ত জীবনের গল্পে জোভান-পায়েলের 'কোটিপতি'

একগুচ্ছ অভিনয়শিল্পীকে নিয়ে পারিবারিক গল্পে নির্মিত হয়েছে নাটক ‘কোটিপতি’। কোটিপতি হয়েও মধ্যবিত্ত জীবন কাটানো এক পরিবারের গল্প দেখা যাবে নাটকে।

মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে সিএমভির ব্যানারে নাটকটি নির্মাণ করেছেন এস আর মজুমদার। সিএমভির ইউটিউব চ্যানেলে শিগগিরই প্রচার হবে নাটকটি।

নাটকটি নিয়ে বিজ্ঞপ্তিতে নির্মাতা বলেন, 'কোটিপতি' নাটকে মূলত সামাজিক তথা পারিবারিক প্রেক্ষাপটের একটি নাটক। যেখানে ধনী-গরীব, বাবা-মা, স্ত্রী-সন্তান, বন্ধু-সহকর্মী-স্বজনরা মিলে-মিশে একটা হাসি-কান্নার মধ্যবিত্ত জীবনের চিত্র ফুটে উঠবে।

অভিনয়শিল্পী নিয়ে মজুমদার বলেন,গল্পের কেন্দ্রে রয়েছেন ফারহান আহমেদ জোভান। স্ত্রীর চরিত্রে আছেন কেয়া পায়েল। নাটকে জোভান-পায়েলের রসায়ন নতুন কিছু নয়, তবে এবার একটু ভিন্ন অবয়বে হাজির হবেন দুইজন। সংসার, সন্তানসহ স্বামী-স্ত্রীর টানাপড়েনের জীবনে দেখা যাবে এই জুটিকে।

বিকাশ সাহা ও শরীফ রানার সিনেমাটোগ্রাফিতে ‘কোটিপতি’ নাটকে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, কিংকর আহসান, নাদের চৌধুরী, মিলি বাশারসহ অনেকে।