বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে, জানা গেল কবে রমজান

পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে, জানা গেল কবে রমজান

পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে, জানা গেল কবে রমজান

বাংলাদেশের আকাশে চলতি হিজরি ১৪৪৭ সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

এ উপলক্ষে রোববার সন্ধ্যা সোয়া ৫টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে ১৪৪৭ হিজরি সনের রজব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের বিভিন্ন স্থান থেকে পাওয়া চাঁদ দেখার তথ্য পর্যালোচনা শেষে রজব মাসের চাঁদ দেখা যাওয়ার ঘোষণা দেওয়া হয়।

ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী, রজব থেকে রমজান পর্যন্ত সময়সূচি চাঁদ দেখার ওপর নির্ভর করে নির্ধারিত হয়। রজব মাস শেষ হলে শাবান মাস তার নিজস্ব চাঁদ দেখার মাধ্যমে শুরু হয় এবং এরপর রমজানের চাঁদ দেখা গেলে পবিত্র রমজান মাস শুরু হয়। সাধারণত রজব শুরুর প্রায় দুই চান্দ্র মাস পর রমজান আসে, তবে চূড়ান্ত তারিখ নির্ভর করে চাঁদ দেখার ওপর।

ইসলামে রজব, জিলকদ, জিলহজ ও মহররম—এই চারটি মাসকে বিশেষ মর্যাদাসম্পন্ন বা হারাম মাস হিসেবে গণ্য করা হয়। এসব মাসে যুদ্ধ-বিগ্রহ নিষিদ্ধ ছিল। আরব সমাজে এই সময় অন্যায়-অপরাধ থেকে বিরত থেকে শান্তিপূর্ণ জীবনযাপনের রীতি প্রচলিত ছিল।

রজব মাসের ২৬ তারিখের রাত মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই মহিমান্বিত রাতেই মহানবী হযরত মুহাম্মদ (সা.) মেরাজে গমন করেন এবং উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হিসেবে নিয়ে আসেন।