বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১২, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

নারায়ণগঞ্জে তিন ইটভাটাকে ১৫ লক্ষ টাকা জরিমানা

নারায়ণগঞ্জে তিন ইটভাটাকে ১৫ লক্ষ টাকা জরিমানা

নারায়ণগঞ্জে তিন ইটভাটাকে ১৫ লক্ষ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে তিনটি ইটভাটাকে ১৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। 

রবিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।

জরিমানা পাওয়া ইটভাটাগুলো হলো— পাগলা এলাকার আব্দুল্লাহ ব্রিকস (৫ লক্ষ টাকা), ফতুল্লা শিলকুড়িয়া এলাকার মেসার্স

ব্রিকস (৫ লক্ষ টাকা), ফতুল্লা শিলকুড়িয়া এলাকার মেসার্স এমএসবি ব্রিকস (৫ লক্ষ টাকা) এবং মেসার্স এসইউএ ব্রিকস (৫ লক্ষ টাকা)। এছাড়া তিনটি ইটভাটার কার্যক্রম বন্ধ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানের সময় এস্কেভেটরের মাধ্যমে ইট ও স্থাপনা গুড়িয়ে ফেলা হয়, চিমনী আংশিক ভাঙা হয় এবং ফায়ার সার্ভিসের মাধ্যমে কাঁচা ইট ব্যবহার অনুপযোগী করা হয়। নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ প্রসিকিউশন প্রদান করেন। অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, র‌্যাব-১১, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তার বলেন, বায়ু দূষণের অভিযোগে তিনটি ইটভাটাকে জরিমানা ও কার্যক্রম বন্ধ করা হয়েছে। 

তিনি জানান, বায়ু দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।