শনিবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

ভেনেজুয়েলা উপকূলের কাছে তেলবাহী ট্যাংকারকে ফের যুক্তরাষ্ট্রের ধাওয়া

ভেনেজুয়েলা উপকূলের কাছে তেলবাহী ট্যাংকারকে ফের যুক্তরাষ্ট্রের ধাওয়া

ভেনেজুয়েলা উপকূলের কাছে তেলবাহী ট্যাংকারকে ফের যুক্তরাষ্ট্রের ধাওয়া

যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে বিদ্যমান উত্তেজনার মাঝেই খবর পাওয়া গেছে ভেনেজুয়েলা উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় জ্বালানি তেলবাহী একটি নৌযানকে ‘ধাওয়া’ করেছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড।

তার আগে চলতি মাসে মার্কিন কর্তৃপক্ষ ভেনেজুয়েলা উপকূলের কাছ থেকে জ্বালানি তেলের দুটি ট্যাংকার অবরুদ্ধ করে।

সর্বশেষ গত শনিবার পানামার পতাকাবাহী একটি ট্যাংকার অবরুদ্ধ করা হয়। আন্তর্জাতিক জলসীমা থেকেই সেটি অবরুদ্ধ করা হয়। তবে মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় এটির নাম ছিল না।

যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেন, গতকাল রোববারের অভিযানে ভেনেজুয়েলার নৌবহরে থাকা একটি জাহাজকে ধাওয়া করা হয়েছে। এটি ভেনেজুয়েলার নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার অবৈধ কৌশলের অংশ। জাহাজটিতে ভুয়া পতাকা ওড়ানো হয়েছে। এটি অবরুদ্ধ করার জন্য বিচারিক আদেশ রয়েছে।  

ওয়াশিংটনের অভিযোগ করেছে, মাদক-সম্পর্কিত অপরাধের ক্ষেত্রে জ্বালানি তেলের অর্থ ব্যবহার করছে ভেনেজুয়েলা।

এদিকে জ্বালানি তেলের ট্যাংকার জব্দ করার ঘটনাকে ‘চুরি ও অপহরণ’ হিসেবে দাবি করেছে ভেনেজুয়েলা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ভেনেজুয়েলায় আসা–যাওয়া করা সব ‘নিষিদ্ধ’ জ্বালানি তেলের ট্যাংকার অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন।

বিশ্বের সবচেয়ে বেশি প্রমাণিত জ্বালানি তেলের মজুত রয়েছে ভেনেজুয়েলায়। দেশটি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তাদের সম্পদ চুরির চেষ্টা করার অভিযোগ এনেছে।

রোববারের ধাওয়া দেওয়ার ঘটনাটি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মার্কিন প্রশাসন। ট্যাংকারটির সঠিক অবস্থান ও নাম এখনো জানা যায়নি। 

যুক্তরাষ্ট্র বলেছে, নিষেধাজ্ঞার তালিকায় নাম না থাকলেও ট্যাংকারটি ভেনেজুয়েলার নিষেধাজ্ঞাভুক্ত জ্বালানি প্রতিষ্ঠান পিডিভিএসএ–এর জ্বালানি তেল পরিবহন করছিল।

তবে বিবিসি যাচাই করে দেখেছে, গত পাঁচ বছরে ট্যাংকারটি গ্রিস আর লাইবেরিয়ার পতাকা বহন করেছে।

পণ্যবাহী নৌযান চলাচল শনাক্তকারী ওয়েবসাইট ট্যাংকারট্র্যাকারর্সডটকম জানিয়েছে, গত সপ্তাহ পর্যন্ত ভেনেজুয়েলার জলসীমায় থাকা বা দেশটির কাছাকাছি আসা ৮০টি জাহাজের মধ্যে ৩০টিরও বেশি মার্কিন নিষেধাজ্ঞার আওতায় ছিল।