বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাটহাজারীতে সাবেক এমপির বাড়িতে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৫

হাটহাজারীতে সাবেক এমপির বাড়িতে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৫

হাটহাজারীতে সাবেক এমপির বাড়িতে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৫

চট্টগ্রামের হাটহাজারীতে জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২১ ডিসেম্বর) রাত ৯টার দিকে হাটহাজারী মডেল থানা পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে। এর আগে শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— গুমানমর্দ্দন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাহবুল আলম বাবুলের ছেলে মাহফুজ আলম ওরফে মানিক (১৯), লিয়াকত আলীর ছেলে আবদুল হক (২০), একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আজিজুর রহমানের ছেলে মো. মিনহাজুর রহমান (১৯), মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুল পূর্ব খন্দকারপাড়া এলাকার রফিকের ছেলে মো. মইনুল হোসেন (২১) এবং হাটহাজারী পৌরসভার চন্দ্রপুর এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে আল-নাহিয়ান (২০)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ ডিসেম্বর দিবাগত রাতে ৫০ থেকে ৬০ জন দুর্বৃত্ত গুমানমর্দ্দন ইউনিয়নের সাদেকনগর এলাকায় অবস্থিত সাবেক এমপি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের গ্রামের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে তার চাচা আকবর আলীর ব্যবহৃত একটি প্রাইভেটকার, বাড়ির রান্নাঘর ও কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় আনুমানিক ১৫ থেকে ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।

এ ঘটনায় গত শুক্রবার ওমর আলী ফয়সাল নামে এক ব্যক্তি বাদী হয়ে অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করে হাটহাজারী মডেল থানায় একটি মামলা করেন (মামলা নং–২২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে তারা সরাসরি হামলায় অংশ নিয়েছিল বলে জানা গেছে।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।