শনিবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

কানাডার ক্যালগেরিতে মহান বিজয় দিবস উদযাপন

কানাডার ক্যালগেরিতে মহান বিজয় দিবস উদযাপন

কানাডার ক্যালগেরিতে মহান বিজয় দিবস উদযাপন

কানাডার ক্যালগেরির মালবোরো কমিউনিটি সেন্টারে বাংলাদেশ সোসাইটি অফ ক্যালগেরির উদ্যোগে স্থানীয় সময় শনিবার অনুষ্ঠিত হয়েছে মহান বিজয় দিবস।

কানাডায় প্রবাসে বেড়ে ওঠা কোমলমতি শিশু কিশোরদের মাঝে বাংলাদেশের বিজয় দিবসের চেতনা, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরাই ছিল অনুষ্ঠানের মূল লক্ষ্য।

দিবসটি উপলক্ষ্যে দিনব্যাপী অনুষ্ঠানে ছিল প্রবাসী বাংলাদেশি ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বড়পর্দায় মুক্তিযুদ্ধের বাংলা চলচ্চিত্রের প্রদর্শনী, আলোচনা সভা, নাচ গান, শিল্পী রিয়াদ হাসান এর কনসার্ট এবং স্থানীয় শিল্পীদের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। 

আলোচনা সভায় বক্তারা বলেন, আমরা প্রবাসে থাকলেও দেশ সব সময় আমাদের হৃদয়ে। আমাদের নতুন প্রজন্মকে বিজয় দিবসের ইতিহাস জানাতে হবে। জানাতে হবে আমাদের মানচিত্রকে, শেখাতে হবে আমাদের বাংলা সংস্কৃতিকে। অনুষ্ঠানটি প্রবাসী বাঙ্গালীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মুহূর্তে পরিণত হয় একখণ্ড বাংলাদেশে। 

আয়োজকরা জানান, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তাদের এই আয়োজন অব্যাহত থাকবে।