শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বের প্রথম হিমবাহশূন্য দেশ হয়ে যাচ্ছে ভেনেজুয়েলা

বিশ্বের প্রথম হিমবাহশূন্য দেশ হয়ে যাচ্ছে ভেনেজুয়েলা

বিশ্বের প্রথম হিমবাহশূন্য দেশ হয়ে যাচ্ছে ভেনেজুয়েলা

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে সব হিমবাহ হারাতে পারে ভেনেজুয়েলা। দেশটির শেষ অবশিষ্ট হিমবাহ হামবোল্ট বা লা করোনাকে আর হিমবাহ হিসেবে বিবেচনা করা যাচ্ছে না বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

গত বছর ইন্টারন্যাশনাল ক্রায়োস্ফিয়ার ক্লাইমেট ইনিশিয়েটিভ আইসিসিআই জানিয়েছিল, ভেনেজুয়েলার আন্দিজ পর্বতে অবস্থিত হামবোল্ট হিমবাহটি এতটাই ছোট হয়ে গেছে যে এখন এটিকে

আইস ফিল্ড হিসেবে শ্রেণিভুক্ত করা হয়েছে। অর্থাৎ এটি আর নিজের ওজনেই প্রবাহিত হওয়ার মতো বড় নেই।

গত এক শতকে ভেনেজুয়েলা অন্তত ছয়টি হিমবাহ হারিয়েছে। গবেষকদের তথ্যমতে হামবোল্ট হিমবাহটির আয়তন একসময় ছিল প্রায় ৪৫০ হেক্টর, যা দ্রুত গলে কমে মাত্র দুই হেক্টরেরও নিচে নেমে এসেছে।

বিশেষজ্ঞরা বলছেন বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে তাপমাত্রা বাড়ছে এবং দ্রুত গলছে বরফ। এতে একদিকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, অন্যদিকে পাহাড়ি অঞ্চলের পানির উৎসও হুমকিতে পড়ছে।

বিজ্ঞানীদের মতে একবার কোনো হিমবাহ সম্পূর্ণ গলে গেলে সেটি আবার ফিরে আসা প্রায় অসম্ভব। ভেনেজুয়েলার ঘটনার পর ভবিষ্যতে ইন্দোনেশিয়া, মেক্সিকো এবং স্লোভেনিয়াও বরফশূন্য দেশ হয়ে উঠতে পারে।

তারা সতর্ক করে বলেছেন কার্বন নিঃসরণ কমানো না গেলে শতকের শেষ নাগাদ বিশ্বের ২০ থেকে ৮০ শতাংশ হিমবাহ বিলুপ্ত হওয়ার ঝুঁকি রয়েছে।