বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শনি গ্রহের বৃহত্তম চাঁদ টাইটানে প্রাণের সম্ভাবনার ইঙ্গিত

শনি গ্রহের বৃহত্তম চাঁদ টাইটানে প্রাণের সম্ভাবনার ইঙ্গিত

শনি গ্রহের বৃহত্তম চাঁদ টাইটানে প্রাণের সম্ভাবনার ইঙ্গিত

শনি গ্রহের বৃহত্তম চাঁদ টাইটানের হিমশীতল পৃষ্ঠের নিচে গলিত বরফের উপস্থিতি রয়েছে বলে জানিয়েছে নাসা ও যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের বিজ্ঞানীরা।

তাদের বিশ্লেষণে দেখা গেছে, টাইটানের বরফের স্তরে কর্দমাক্ত সুড়ঙ্গ রয়েছে এবং এই স্তরের ভেতরের পানির তাপমাত্রা প্রায় ৬৮ ডিগ্রি ফারেনহাইট (২০ ডিগ্রি সেলসিয়াস) যা প্রাণের বিকাশের জন্য উপযুক্ত।

এর আগে বিজ্ঞানীরা মনে করতেন, টাইটানের শক্ত বরফের নিচে পৃথিবীর মতো গভীর তরল সমুদ্র রয়েছে। তবে ক্যাসিনি মহাকাশযানের তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানী ব্যাপটিস্ট জার্নো জানিয়েছেন, টাইটানের অভ্যন্তর পুরোপুরি তরল নয়, বরং আঠালো বা থকথকে বরফের মতো। অর্থাৎ এখানে পৃথিবীর উন্মুক্ত সমুদ্রের পরিবর্তে সম্ভবত আর্কটিক সাগরের বরফ বা ভূগর্ভস্থ জলস্তরের মতো কিছু থাকতে পারে।

নাসার ক্যাসিনি মহাকাশযান প্রায় ২০ বছর ধরে শনি ও তার উপগ্রহ পর্যবেক্ষণ করার পর ২০১৭ সালে ধ্বংস হয়ে যায়। তবে তার সংগ্রহকৃত তথ্য আজও নতুন নতুন রহস্য উন্মোচন করছে। শনির অভিকর্ষণ টান বিশ্লেষণ করে বিজ্ঞানীরা টাইটানের থকথকে বরফস্তরের প্রমাণ পেয়েছেন।

টাইটানের রহস্যময় পরিবেশে প্রাণের সম্ভাবনা যাচাই করার জন্য বিশ্ব এখন নাসার পরবর্তী বড় অভিযান ড্রাগনফ্লাইয়ের দিকে তাকিয়ে আছে। এই মহাকাশযানটি ২০২৮ সালের জুলাইয়ে উৎক্ষেপণ করা হবে এবং ২০৩৪ সালে টাইটানের পৃষ্ঠে অবতরণ করে সরাসরি তথ্য সংগ্রহ করবে।