রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীপুরে একই রাতে পাশাপাশির দুই বাড়িতে দুর্ধর্ষ চুরি

শ্রীপুরে একই রাতে পাশাপাশির দুই বাড়িতে দুর্ধর্ষ চুরি

শ্রীপুরে একই রাতে পাশাপাশির দুই বাড়িতে দুর্ধর্ষ চুরি

গাজীপুরের শ্রীপুরে একই রাতে পাশাপাশি দুই বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
রোববার (২১ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের গোদারচালা গ্রামে সাবেক ইউপি সদস্য মরহুম আব্দুল মজিদ সরকারের বাড়ি এবং পাশের বাছির সরকারের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।


স্থানীয় বাসিন্দারা জানান,চোরের দল মধ্যে রাতে ঘরের তালা ভেঙে চেতনানাশক স্প্রে করে  নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন, জমির দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে গেছে।
ভুক্তভোগী গোদারচালা গ্রামের মৃত আব্দুল মজিদ সরকারের ছেলে ছাইদুল ইসলাম ঝুমন সরকার জানান, গত রাত দেড়টার দিকে তিনি ও তার স্ত্রী কক্সবাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন।

গভীর রাতে চোরেরা চেতনানাশক স্প্রে করে ঘরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আলমারির ড্রয়ার ভেঙে নগদ ৮০ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালংকার, একটি ভিভো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, জমির দলিল ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
অন্যদিকে একই রাতে পাশের বাড়িতে বাছির সরকারের ঘরেও একই কায়দায় চুরি সংঘটিত হয়। বাছির সরকারের ছেলে মামুন সরকারের স্ত্রী জানান, ঘটনার আগে অস্বাভাবিক কিছু বিষয় লক্ষ্য করেন তারা। শুক্রবার তিনি মেয়েকে নিয়ে বাপের বাড়িতে যান এবং শনিবার বাড়িতে ফিরে রান্নাঘরের হলুদ ও মরিচের গুঁড়ার কৌটা খালি দেখতে পান। পরে বাড়ির পাশের লটকন বাগানে ওই গুঁড়া ছড়িয়ে থাকতে দেখেন। সন্দেহ হলেও তা দিয়েই রান্না করা হয়।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, এখনো কোন অভিযান পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি