পটুয়াখালী ৩ গলাচিপা দশমিনা আসন পটুয়াখালীর আট তিনটি আসনের চেয়ে বরাবরি একটু আলাদা। কারণ হিসেবে জানা যায় সংসদীয় নির্বাচনের সময় হেভি ওয়েট প্রার্থীদের নির্বাচন করতে দেখা যায় এ বছরে তদ্রুপ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারাদেশে সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করলেও পটুয়াখালী ৩ আসনে তাদের কোন দলীয় প্রার্থী ঘোষণা করেননি কারণ হিসেবে জানা যায় গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরের নাম আলোচনায় রয়েছে। এদিকে স্থানীয় তৃণমূল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য হাসান মামুনের বাহিরে ভোট দিতে নারাজ।
আজ আজ ২২ ডিসেম্বর সকাল ১১:৩০ মিনিটে হাসান মামুনের পক্ষে গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর সাত্তার সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহমুদুল হাসান উপজেলা নির্বাচন অফিসার এর কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
