শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রেকর্ড গড়া জয়ে সিরিজ নিউজিল্যান্ডের

রেকর্ড গড়া জয়ে সিরিজ নিউজিল্যান্ডের

রেকর্ড গড়া জয়ে সিরিজ নিউজিল্যান্ডের

তিন টেস্ট সিরিজের শেষ ম্যাচে ৩২৩ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে নিউজিল্যান্ড। ৪৬২ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১৩৮ রানে অলআউট হয়েছে ক্যারিবীয়রা। আর এই জয়ে তিন ম্যাচের সিরিজটা ২-০ ব্যবধানে জিতে নিয়েছে নিউজিল্যান্ড। এ নিয়ে ক্যারিবীয়দের বিপক্ষে সর্বশেষ পাঁচটি টেস্ট সিরিজই জিতল কিউইরা।

সোমবার (২২ ডিসেম্বর) বিনা উইকেটে ৪৩ রান নিয়ে পঞ্চম দিন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ।  দিনের শুরুটা মন্দও করেনি তারা। জুটি নিয়ে গিয়েছিলেন ৮৭ রান পর্যন্ত।

তবে এরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের ইনিংস। শেষ ৫১ রানে হারায় ১০ উইকেট। ৯৬ বলে ৬৭ রান করেন ওপেনার ব্র্যান্ডন কিং। আরেক ওপেনার জন ক্যাম্পবেল ১০৫ বলে ১৬ রান করে আউট হন। 

রেকর্ডময় টেস্টে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি করে ম্যান অব দা ম্যাচ ডেভন কনওয়ে। রেকর্ড গড়া পারফরম্যান্সে সিরিজের সেরা খেলোয়াড় হন ডাফি।