রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হচ্ছে না বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান, পরিবর্তে থাকছে যে আয়োজন

হচ্ছে না বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান, পরিবর্তে থাকছে যে আয়োজন

হচ্ছে না বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান, পরিবর্তে থাকছে যে আয়োজন

নিরাপত্তা শঙ্কায় এরই মধ্যে বাতিল করা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের দ্বাদশ আসরের উদ্বোধনী অনুষ্ঠান। তাই বলে নতুন মৌসুমের শুরুটা একদম আয়োজন শূন্য রাখবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম ম্যাচের দিন রাখা হবে ছোট পরিসরের আয়োজন। 

সিলেটে আগামী ২৬ ডিসেম্বর শুরু হবে বিপিএলের দ্বাদশ আসর। এর আগে ঢাকায় আগামী ২৪ তারিখ হওয়ার কথা ছিল উদ্বোধনী অনুষ্ঠান। তবে দেশের সার্বিক পরিস্থিতি মাথায় রেখে সরকারের নির্দেশনা ও পরামর্শ অনুযায়ী সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিসিবি।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার ছোট পরিসরে আয়োজন হবে। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে সোমবার রংপুর রাইডার্স-বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে উপস্থিত হয়ে এই কথা জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।

‘আমরা সবাই জানি যে পরিস্থিতি একটু চ্যালেঞ্জিং। আমাদের বারবার পরিকল্পনা বদলাতে হচ্ছে। তো ২৪ তারিখে যেহেতু আমরা উদ্বোধনী অনুষ্ঠান করতে পারছি না, এখন ২৬ তারিখে ম্যাচের দিনই ছোট করে আয়োজন করব।’

সেই আয়োজনে কী কী থাকবে তাও জানিয়েছেন মিঠু।