বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাঘাইছড়িতে এইচএসসি পরীক্ষা জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আর্থিক সহায়তা প্রদান

বাঘাইছড়িতে এইচএসসি পরীক্ষা জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আর্থিক সহায়তা প্রদান

বাঘাইছড়িতে এইচএসসি পরীক্ষা জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আর্থিক সহায়তা প্রদান

 

রাঙ্গামাটির বাঘাইছড়িতে -২০২৫ সালের অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আর্থিক সহায়তা প্রদান।

আজ সোমবার ২২ ডিসেম্বর সকাল ১১ ঘটিকায় সারোয়াতলী ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে উপজেলা প্রশাসন ও সারোয়াতলী ইউনিয়ন পরিষদের আয়োজনে সংবর্ধনা ও স্থানীয় অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। 

এসময় ৩০ নং সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভূপতি রঞ্জন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিজক কলেজের সহকারী অধ্যাপক নন্দ বিকাশ চাকমা, খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্টু চাকমা, আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান, সারোয়াতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুজ জ্যোতি চাকমা, শিজক মুখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাগর চান চাকমা, মেদীনিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বাগতম চাকমা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় সারোয়াতলী ইউনিয়নের অন্তগত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত গরিব,দুঃস্থ শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।

 

আনোয়ার হোসেন, 
বাঘাইছড়ি প্রতিনিধি।