রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৌদি আরবের ‘সর্বোচ্চ জাতীয় সম্মান’ পেলেন ফিল্ড মার্শাল মুনির

সৌদি আরবের ‘সর্বোচ্চ জাতীয় সম্মান’ পেলেন ফিল্ড মার্শাল মুনির

সৌদি আরবের ‘সর্বোচ্চ জাতীয় সম্মান’ পেলেন ফিল্ড মার্শাল মুনির

পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরকে সৌদি আরবের সর্বোচ্চ জাতীয় সম্মান হিসেবে বিবেচিত 'কিং আব্দুল আজিজ মেডেল অফ এক্সিলেন্স ক্লাস' প্রদান করা হয়েছে।

জিও নিউজ জানিয়েছে, গুরুত্বপূর্ণ আলোচনার জন্য সৌদি সফররত মুনিরের পদক পাওয়ার কথা সোমবার (২২ ডিসেম্বর) নিশ্চিত করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এক বিবৃতিতে আইএসপিআর জানায়, দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের জারি করা রাজকীয় ডিক্রি অনুসারে এই পদকটি প্রদান করা হয়েছে। এটিকে রাষ্ট্রের সর্বোচ্চ জাতীয় সম্মান।

এতে বলা হয়, সরকারি সফরকালে মুনির সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের সঙ্গে দেখা করেন। বৈঠকে প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা, কৌশলগত সহযোগিতা এবং ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, এই পুরস্কারটি 'আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার' প্রতি মুনিরের অবদানের প্রতিফলন ঘটায়- যার মধ্যে রয়েছে সন্ত্রাসবাদ দমন ও নিরাপত্তার ক্ষেত্রে টেকসই সহযোগিতা।

আইএসপিআর আরও জানায়, ফিল্ড মার্শাল এই সম্মানের জন্য বাদশাহ সালমান এবং সৌদি নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এটিকে দুই দেশের মধ্যে 'স্থায়ী বন্ধনের প্রতিফলন' হিসাবে বর্ণনা করেছেন।