রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মার্কিন উপকূলে মেক্সিকোর নৌবাহিনীর বিমান দুর্ঘটনায় নিহত ২

মার্কিন উপকূলে মেক্সিকোর নৌবাহিনীর বিমান দুর্ঘটনায় নিহত ২

মার্কিন উপকূলে মেক্সিকোর নৌবাহিনীর বিমান দুর্ঘটনায় নিহত ২

মেক্সিকোর নৌবাহিনীর একটি বিমান চিকিৎসা সেবা  স্থানান্তর মিশন পরিচালনার সময় যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের উপকূলবর্তী জলসীমায় বিধ্বস্ত হয়ে কমপক্ষে দুইজন নিহত হয়েছে। দেশটির নৌবাহিনী গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

মেক্সিকান নৌবাহিনী সচিবালয় এক বিবৃতিতে জানিয়েছে, মানবিক সহায়তা মিশনে নিয়োজিত ওই বিমানটিতে আটজন আরোহী ছিলেন। চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং দুজন নিহত হয়েছেন। বিধ্বস্ত বিমানের ভেতরে থাকা আরও দুইজনকে উদ্ধারের জন্য মার্কিন কোস্টগার্ডের সাথে সমন্বয় করে প্রচেষ্টা চলছে।

টেক্সাসের গ্যালভেস্টনের কাছে পৌঁছানোর সময় এই বিমানটি দুর্ঘটনার শিকার হয়। বিশেষায়িত চিকিৎসা পরিবহন মিশনটি গুরুতর দগ্ধ শিশুদের যত্নে নিয়োজিত একটি মেক্সিকান ফাউন্ডেশনের সঙ্গে সমন্বয় করে পরিচালিত হয়। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী, বিমানটি মেক্সিকোর ইউকাটান অঙ্গরাজ্যের মেরিদা থেকে উড্ডয়ন করেছিল।