শনিবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

পাকিস্তানের ফিল্ড মার্শাল মুনিরকে ‘অত্যন্ত সম্মানিত’ ব্যক্তির স্বীকৃতি দিলেন ট্রাম্প

পাকিস্তানের ফিল্ড মার্শাল মুনিরকে ‘অত্যন্ত সম্মানিত’ ব্যক্তির স্বীকৃতি দিলেন ট্রাম্প

পাকিস্তানের ফিল্ড মার্শাল মুনিরকে ‘অত্যন্ত সম্মানিত’ ব্যক্তির স্বীকৃতি দিলেন ট্রাম্প

পাকিস্তানের সেনাপ্রধান ও চিফ অব ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল সৈয়দ অসিম মুনিরকে ‘অত্যন্ত সম্মানিত’ ব্যক্তি হিসেবে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি আবারও দাবি করেছেন, পাকিস্তান ও ভারতের মধ্যে সম্ভাব্য একটি যুদ্ধ তিনি ঠেকাতে সহায়তা করেছেন। 

জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২২ ডিসেম্বর) ফ্লোরিডায় প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ও নৌবাহিনীর সেক্রেটারি জন ফেলানের সঙ্গে এক অনুষ্ঠানে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা পাকিস্তান ও ভারতের মধ্যে সম্ভাব্য একটি পারমাণবিক যুদ্ধ থামিয়েছি।’ 

ডনাল্ড ট্রাম্প বলেন, ফিল্ড মার্শাল মুনির ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তাকে এই কৃতিত্ব দিয়েছেন যে, তিনি যুদ্ধ থামিয়ে এক কোটি মানুষের জীবন বাঁচিয়েছেন। 

ট্রাম্পের ভাষায়- আপনারা জানেন, পাকিস্তান-ভারত যুদ্ধে আটটি বিমান ভূপাতিত হয়েছিল। যুদ্ধটি আরও ভয়াবহ আকার নিতে যাচ্ছিল। তিনি আরও দাবি করেন, এ পর্যন্ত মোট আটটি যুদ্ধ থামিয়েছেন। 

ফ্লোরিডায় সংবাদ সম্মেলনে তিনি তিনি নতুন ‘ট্রাম্প ক্লাস’ যুদ্ধজাহাজ নির্মাণের পরিকল্পনা উন্মোচন করেন, যা মার্কিন নৌবাহিনীর সম্প্রসারিত শক্তি বৃদ্ধির সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে। 

এর আগেও ট্রাম্প বারবার পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনের কৃতিত্ব নিজের বলে দাবি করেছেন। দেশ দু’টি স্বাধীনতার পর থেকে তিনটি যুদ্ধ করেছে এবং ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীর  ইস্যুতে এখনও বিরোধে জড়িয়ে আছে। এ বছরের মে মাসে পাকিস্তান ও ভারতের মধ্যে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সামরিক সংঘর্ষ ঘটে। ভারত অধিকৃত কাশ্মীরের পেহালগাম এলাকায় পর্যটকদের ওপর এক সন্ত্রাসী হামলার পর এই উত্তেজনার সূচনা হয়।

নয়াদিল্লির দাবি ছিল, হামলাটির পেছনে পাকিস্তানের মদদ ছিল। তবে ইসলামাবাদ কাশ্মীরের ওই হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে। ওই হামলায় ২৬ জন পুরুষ নিহত হন, যা ২০০৮ সালের মুম্বই হামলার পর ভারতে বেসামরিক নাগরিকদের ওপর সবচেয়ে ভয়াবহ আক্রমণ হিসেবে বিবেচিত হয়। 

এই ঘটনার পর ভারত টানা তিন দিন পাকিস্তানের ওপর উসকানিমূলক হামলা চালায়, যাতে বেশ কয়েকজন নিরীহ বেসামরিক নাগরিক নিহত হন। পরে আত্মরক্ষার অংশ হিসেবে পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’ পরিচালনা করে সফলভাবে পাল্টা জবাব দেয়।