শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন দলের নাম জানালেন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেয়া হুমায়ুন

নতুন দলের নাম জানালেন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেয়া হুমায়ুন

নতুন দলের নাম জানালেন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেয়া হুমায়ুন


পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে ভারতজুড়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিলেন হুমায়ুন কবির। সোমবার (২২ ডিসেম্বর) নিজের নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করেছেন। তার দলের নাম, ‘জনতা উন্নয়ন পার্টি’। দ্বিতীয় বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেয়ার কারণে মুর্শিদাবাদের ভরতপুরের এই বিধায়ককে সাসপেন্ড করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস।

এমন সিদ্ধান্তে ‘অপমানিত’ বোধ করা হুমায়ুন সাসপেন্ড হওয়ার দিনেই নিজের দল গড়ার ঘোষণা দিয়েছিলেন। সোমবার পূর্ব নির্ধারিত দিনে সেই দলের নাম প্রকাশ করেন হুমায়ূন। সমর্থকদের উদ্দেশে জানিয়ে দেন রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ১৩৫টিতে প্রতিদ্বন্দ্বিতা করবে তার দল। হুমায়ুন নিজে লড়াই করবেন রেজিনগর এবং বেলডাঙা থেকে।

সোমবার স্থানীয় সময় বেলা ১১টার সময় মুর্শিদাবাদের বেলডাঙার খাগরুপাড়া মোড়ে বিশাল জনসভা করেন হুমায়ুন। হলুদ, সবুজ এবং সাদা রঙের মিশেলে পতাকা উন্মোচন করেছেন, ইশতেহার প্রকাশ করেছেন। অবাক করে দিয়ে জনসভায় দলের প্রার্থীদের নামও ঘোষণা করে দিয়েছেন তিনি।

তবে জনতা উন্নয়ন পার্টির প্রতীক কী, তা এখনো জানাননি হুমায়ুন। তবে দলের সম্ভাব্য প্রতীক কী হতে পারে, তার ইঙ্গিত দিয়ে রেখেছেন হুমায়ুন। ২০১৬ সালে স্বতন্ত্র হিসেবে টেবিল প্রতীক নিয়ে লড়েছিলেন তিনি। সে কথা উল্লেখ করে হুমায়ুন জানিয়েছেন, নতুন দলের প্রতীক হিসাবে টেবিলই তার প্রথম পছন্দ।