সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ বছর পর বাগদানের পোশাক নিয়ে যা বললেন মিম

৫ বছর পর বাগদানের পোশাক নিয়ে যা বললেন মিম

৫ বছর পর বাগদানের পোশাক নিয়ে যা বললেন মিম


বাগদানের ৫ বছর পর সে পোশাক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি জানালেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে মাত্র ৫৩ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন মিম। ভিডিওতে বাগদানের পোশাক পরা মিম রুপের দ্যুতি ছড়াচ্ছিলেন। একটি ইভেন্টেও সে পোশাক পরে অংশ নিতে দেখা যায় নায়িকাকে।

 ভিডিওর ব্যাকগ্রাউন্ডে শাহিলের ‘বারিশ মে ফের’ গানটি জুড়ে দেন মিম। ক্যাপশনে লেখেন,
আমার বাগদানের পোশাক, ৫ বছর পর- এখনও স্পেশাল।
 

মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম  ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হন। লাক্স তারকা হিসেবে হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে তার শোবিজ দুনিয়ায় অভিষেক হয়।
 
সৌন্দর্য আর অভিনয় গুণে কিছু সময় পেরোতেই দর্শক হৃদয়ে জায়গা করে নেন মিম। খ্যাতির শীর্ষে থাকা অবস্থায় ভালোবেসে বিয়ে করেন দীর্ঘদিনের প্রেমিক সনি পোদ্দারকে। তিনি পেশায় একজন ব্যাংকার।