বলিউডের বক্স অফিসে ঝড় তুলেছে আদিত্য ধরের সিনেমা ‘ধুরন্ধর। মাত্র কয়েক সপ্তাহেই বিশ্বব্যাপী সিনেমার আয় ৬০০ কোটি রুপি ছাড়িয়েছে।
আর এ সিনেমাতে রেহমান ডাকাত চরিত্রে অভিনয় করে বেশ আলোচনায় আছেন অভিনেতা অক্ষয় খান্না। রিলস থেকে শর্টস—সর্বত্রই তার উপস্থিতি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবির কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া জানিয়েছেন, ‘ধুরন্ধর’-এ অক্ষয়ের যুক্ত হওয়ার গল্প।
অক্ষয় খান্নার অভিনয় নিয়ে দর্শক প্রতিক্রিয়া প্রসঙ্গে কথা বলতে গিয়ে মুগ্ধতা লুকাননি মুকেশ ছাবড়া। তার কথায়, ‘ও ওস্তাদ! একেবারে ইন্টারনেট দখল করে নিয়েছে। ছবি মুক্তির পর থেকে সোশ্যাল মিডিয়া বলতে গেলে অক্ষয় খান্নারই। ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স—যেদিকেই তাকান, শুধু ওকেই দেখা যাচ্ছে। মানুষ শুধু ওর এন্ট্রি আর পুরো অভিনয়টা নিয়েই কথা বলছে।’
