বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জন্মদিনে সালমানের বড় চমক

জন্মদিনে সালমানের বড় চমক

জন্মদিনে সালমানের বড় চমক

বরফাবৃত উপত্যকা। চারিদিকে নিস্তব্ধতা। সেখানেই রক্তাক্ত সালমন খান। তার কপাল ফেটে রক্তের ধারা নেমে আসছে। ক্ষতবিক্ষত হাতে মুগুর। কিন্তু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি। ‘ব্যাটল অফ গলওয়ান’ ছবির প্রথম ঝলকে এই বেশেই দেখা দিয়েছিলেন তিনি। তার পর থেকেই এই ছবি ঘিরে দর্শকের কৌতূহল তুঙ্গে ওঠে। আগামী ২৭ ডিসেম্বর বলিউডের ভাইজানের জন্মদিনে নাকি আরও বড় চমক আসতে চলেছে।

এবার শোনা যাচ্ছে, আসছে ২৭ ডিসেম্বর সালমান খানের জন্মদিনে অপেক্ষা করছে আরও বড় চমক। সূত্রের খবর, ওই দিনই প্রকাশ পেতে পারে ‘ব্যাটল অফ গলওয়ান’ সিনেমার পরবর্তী ঝলক। সিনেমার নির্মাতা ও কলাকুশলীরা বেশ কিছুদিন ধরেই এই ঝলক তৈরির কাজে ব্যস্ত। তাদের মতে, এই ঝলক প্রকাশের জন্য সালমানের জন্মদিনই সবচেয়ে উপযুক্ত সময়।

সূত্র জানায়, এই নতুন ঝলক গলওয়ান উপত্যকার ঐতিহাসিক সংঘর্ষকে বিশ্বদর্শকের সামনে তুলে ধরবে। একই সঙ্গে ছবির ব্যাপ্তি কতটা বড়, সে বিষয়েও দর্শকদের স্পষ্ট ধারণা মিলবে। এ সিনেমায় সালমান খানকে একেবারে ভিন্ন রূপে দেখা যাবে বলে দাবি নির্মাতাদের।

চলতি বছরের শুরুতে মুক্তি পাওয়া সালমান অভিনীত ‘সিকান্দার’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। এমনকি মুক্তির কিছুক্ষণের মধ্যেই সিনেমাটি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে যায়। তার উপর লরেন্স বিষ্ণোইয়ের হুমকিও ঘিরে ধরেছিল অভিনেতাকে। এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যেই তিনি ‘ব্যাটল অফ গলওয়ান’র কাজ চালিয়ে গেছেন।

তাই সালমানের অনুরাগীরা এখন আশায় বুক বাঁধছেন। তাদের প্রত্যাশা, একের পর এক সিনেমা ব্যর্থ হওয়ার পর এ সিনেমার মাধ্যমেই হয়তো বড়সড় কামব্যাক করবেন বলিউডের ভাইজান।

অপূর্ব লখিয়ার নির্মিত ‘ব্যাটল অফ গলওয়ান’ একটি সত্য ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত। ২০২০ সালে লাদাখের গলওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারতীয় সেনাবাহিনী। সেই সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা শহীদ হন, পাশাপাশি হতাহতের ঘটনা ঘটে চীনা সেনাদের মধ্যেও। সেই ঐতিহাসিক ও আবেগঘন ঘটনাই বড়পর্দায় তুলে ধরবে ‘ব্যাটল অফ গলওয়ান’।