রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাড়ি দুর্ঘটনায় মৃত্যু, জনপ্রিয় গায়িকা গ্রেপ্তার

গাড়ি দুর্ঘটনায় মৃত্যু, জনপ্রিয় গায়িকা গ্রেপ্তার

গাড়ি দুর্ঘটনায় মৃত্যু, জনপ্রিয় গায়িকা গ্রেপ্তার


মার্কিন যুক্তরাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় জনপ্রিয় সংগীতশিল্পী কাতা হে’কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আন্তর্জাতিকভাবে পরিচিত সংগীত প্রতিযোগিতা ‘দ্য ভয়েস’–এর সাবেক প্রতিযোগী। টেনেসি অঙ্গরাজ্যের গুডলেটসভিল পুলিশ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ সূত্র জানায়, গাড়ি দুর্ঘটনায় একজনের মৃত্যুর ঘটনায় কাতা হে’র বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

দুর্ঘটনার পর তিনি টেনেসি ছেড়ে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। এরপর কয়েকদিন ধরে তার অবস্থান শনাক্ত করতে চেষ্টা চালায় আইনশৃঙ্খলা বাহিনী।

টিএমজেড-এর বরাতে সংবাদমাধ্যম দ্য ট্রিবিউন এক্সপ্রেস জানায়, ওকলাহোমায় কাতা হে’র অবস্থান সম্পর্কে তথ্য চেয়ে জনসাধারণের কাছে আবেদন জানানো হয়। গুডলেটসভিল পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি প্রকাশ করে নাগরিকদের সহায়তা চায়।