বিজয় দেবরকোন্ডা মানেই চমক। আর সেই চমকই নতুন করে ফিরলো ‘রাউডি জানার্ধনা’র পোস্টার আর ঝলকে। রক্তমাখা শরীর, রুক্ষ চেহারা আর চোখেমুখে ভয়ংকর আত্মবিশ্বাস। বিজয়ের এই নতুন রূপ ভক্তদের মধ্যে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে। এবার সেই তালিকায় নাম লেখালেন অভিনেত্রী রাশমিকা মান্দানা।সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজয় এই পোস্টার শেয়ার করলে অভিনেতাকে ট্যাগ করে উচ্ছ্বসিত রাশমিকা লেখেন – “চলো! চলো! চলোওওওও!!!”এতেই শেষ নয়। ছবির ঝলক শেয়ার করে ইনস্টাগ্রাম স্টোরিতে রাশমিকা আরও এক ধাপ এগিয়ে প্রশংসায় ভাসান বিজয়কে। তিনি লেখেন, “তুমি পুরো রাউডি ছেলে। কী দারুণ দৃশ্য! কী গান! কী আবহ! কী অভিনেতা! তোমরা একদম পাগল, আর এই পাগলামিটাই আমি ভালোবাসি।” এতেই বোঝা যায় ছবিটির জন্য ভীষণ আনন্দিত তিনি।
