শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০২৫ মাতিয়েছে ঢালিউডের যেসব সিনেমা

২০২৫ মাতিয়েছে ঢালিউডের যেসব সিনেমা

২০২৫ মাতিয়েছে ঢালিউডের যেসব সিনেমা

দেখতে দেখতে ২০২৫ সাল শেষের পথে। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত চলতি বছর ঢালিউডে মুক্তি পেয়েছে প্রায় ৪৫টির মতো সিনেমা। তবে বছর জুড়ে দর্শক আলোচনায় ছিল মাত্র গুটি কয়েক সিনেমাই।২০২৫ সালে রোজার ও কোরবানির ঈদ মিলে সর্বমোট ১২টি সিনেমা মুক্তি পায়। দুই ঈদ ছাড়াও সারাবছর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে প্রায় ৪ ডজন সিনেমা।

 
এসব সিনেমার মধ্যে দর্শকমহলে সারা বছর আলোচনায় থাকতে দেখা যায় বরবাদ, অন্তরাত্মা, জিন থ্রি, দাগি, জংলি, তাণ্ডব, নীলচক্র, উৎসবের মতো সিনেমাগুলোকে। তবে দর্শকপ্রিয়তায় শীর্ষে ছিল মাত্র ৩টি সিনেমাই।
 
বছরের শেষে আসুন আরও একবার ফিরে দেখি আলোচিত ও পছন্দের সেই তিন সিনেমা-
 
১। বরবাদ: ঢালিউড মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’। চলতি বছর তার অভিনীত আরও দুটি সিনেমা হলো ‘তাণ্ডব’ ও ‘অন্তরাত্মা’। এ তিন সিনেমার মধ্যে শাকিব খান অভিনীত সবচেয়ে বেশি আলোচিত সিনেমা ছিল ‘বরবাদ’। এ সিনেমার গান থেকে শুরু করে সংলাপ পর্যন্ত জনপ্রিয় হয় দর্শক মহলে।মেহেদী হাসান হৃদয় পরিচালিত এ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেন কলকাতার ইধিকা পাল। সিনেমায় খল চরিত্রে অভিনয় করেন যিশু সেনগুপ্ত। সিনেমায় শাকিব খানের ব্যক্তিগত সহকারী (পিএস) ‘জিল্লুর’ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান কলকাতার অভিনেতা শ্যাম ভট্টাচার্য।
 
২। জংলি: নির্মাতা এম রহিমের সিনেমা ‘জংলি’। চলতি বছর রোজার ঈদে সিনেমাটি মুক্তি পায়। শিশু থেকে শুরু করে বৃদ্ধ- সব বয়সী দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পায় সিনেমাটি।
 সিনেমায় শিশুদের শ্লীলতাহানির বিষয়টি সহ বেশ কয়েকটি শিক্ষামূলক টপিক ছিল, যা প্রশংসা কুড়ায় সিনেপ্রেমীদের। ‘জংলি’তে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি ও শবনম বুবলী।