রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শিল্পী সমিতির নির্বাচনে ফিরছেন আহমেদ শরীফ, লড়তে চান সভাপতি পদে

শিল্পী সমিতির নির্বাচনে ফিরছেন আহমেদ শরীফ, লড়তে চান সভাপতি পদে

শিল্পী সমিতির নির্বাচনে ফিরছেন আহমেদ শরীফ, লড়তে চান সভাপতি পদে


বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন মানেই আলোচনার কেন্দ্রে তারকারা। অভিনয়ের পাশাপাশি সংগঠনের নেতৃত্বে সক্রিয় ভূমিকার কারণে বরাবরই এই নির্বাচনে অংশ নেন সিনিয়র শিল্পীরা। সেই ধারাবাহিকতায় আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ও খল চরিত্রে সুপরিচিত আহমেদ শরীফ।

আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করে আহমেদ শরীফ বলেন, তিনি সভাপতি পদে প্রার্থী হওয়ার কথা ভাবছেন। 

সোমবার সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আহমেদ শরীফ বলেন, বর্তমানে কিছু কাজের জন্য তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছেন। অল্প কিছুদিনের মধ্যেই আবার সেখানে ফিরে যাবেন। তবে নির্বাচনের আগেই তিনি দেশে ফিরবেন বলে জানান। তিনি বলেন, ‘যারা শিল্পী সমিতির জন্য আন্তরিকভাবে কাজ করতে চান, তাদের নিয়েই একটি শক্তিশালী প্যানেল গঠন করে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে।’

তিনি আরও বলেন, সভাপতি পদে নির্বাচন করার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে শিল্পীদের সঙ্গে আলোচনা চলছে। কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারবেন বলেও আশা প্রকাশ করেন এই অভিনেতা।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন আহমেদ শরীফ। পরবর্তীতে তিনি তিনবার সাধারণ সম্পাদক এবং চারবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংগঠনের নেতৃত্বে তার দীর্ঘ অভিজ্ঞতা আসন্ন নির্বাচনকে ঘিরে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।