বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিবাহবিচ্ছেদের পর আবারও অভিনয়ে নিয়মিত হতে চান সেলিনা জেটলি

বিবাহবিচ্ছেদের পর আবারও অভিনয়ে নিয়মিত হতে চান সেলিনা জেটলি

বিবাহবিচ্ছেদের পর আবারও অভিনয়ে নিয়মিত হতে চান সেলিনা জেটলি

এক সময় বলিউডের টপ চার্ট অভিনেত্রী ছিলেন সেলিনা জেটলি। আইটেম গানগুলোতে সাবলীলভাবে পারফর্ম করেছেন সেলিনা। তবে শোবিজ জগতকে বিদায় দিয়ে সংসারে মন দেন তিনি। বিয়ে করেন অস্ট্রেলিয়ার এক ব্যবসায়ীর সঙ্গে। কিন্তু ১৪ বছর পর বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় এই তারকা। জীবনের এই সময়ে এসে অভিনয়ে নিয়মিত হতে চাইছেন তিনি।সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী সব কঠিন সময় সামলে অভিনয় জগতে ফেরা নিয়ে মুখ খুলেছেন। এই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে সেলিনা বলেন, ‘আমার কাজ কেবল একটি পেশা নয়। সিনেমার মাধ্যমে নিজেকে প্রকাশ করাও একটি উপায়। এটি আমার কাজ, যা আমায় আরও অনেক কিছু থেকে রক্ষা করবে।’ 
 

সেলিনা বলেন, ‘আমি এর জন্য কৃতজ্ঞ। আমার কাজই আমায় আবেগ, আর্থিক, মানসিক এবং অন্যান্য দিক থেকে রক্ষা করে।’ সেলিনার বক্তব্যে যদিও স্পষ্ট নয়, এখনই অভিনয়ে ফিরবেন কি না, তবে সিনেমা যে তার কাছে এখনো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টা স্পষ্ট।