রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে জামালপুরে আলোচনা সভা ও মিছিল

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে জামালপুরে আলোচনা সভা ও মিছিল

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে জামালপুরে আলোচনা সভা ও মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে জামালপুরে আলোচনা সভা ও স্বাগত মিছিল হয়েছে। 

মঙ্গলবার শহরের স্টেশন রোডের জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন। 

এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ বক্তব্য রাখেন। 

এ সময় বক্তারা বলেন, তারেক রহমান কেবল একটি নাম নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের জীবন্ত প্রতীক। মিথ্যা মামলা আর অপপ্রচারের মাধ্যমে তাকে দেশ থেকে নির্বাসনে রাখা হয়েছিল। কিন্তু দেশের মানুষের মন থেকে আওয়ামী লীগ তাকে দূরে সরিয়ে রাখতে পারেনি। 

আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানকে বাংলাদেশে স্বাগত জানানোর জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান বক্তারা। 

পরে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে একটি স্বাগত মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়।