আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর গুরুত্বপূর্ণ আসন হিসেবে পরিচিত ঢাকা-১৭ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন লে. কর্নেল (অব.) হাবিবুল হাসান হাবিব। এ লক্ষ্যে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
হাবিব জানিয়েছেন, তিনি বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধের রাজনীতিতে বিশ্বাসী। সে চিন্তাধারা থেকেই জনগণের পাশে থেকে তাদের সেবা করতে চান। তাই আগামী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে থাকতে চান ভোটের মাঠে।
জাতিসংঘের সাবেক নিরাপত্তা উপদেষ্টা ও কম্যান্ডো প্রশিক্ষক হাবিব এলাকার জনগণের সমর্থন ও দোয়া প্রত্যাশা করেছেন। বলেছেন, তিনি সুযোগ পেলে এলাকার জনগণকে সাথে নিয়ে তাদের প্রতিটি সমস্যা সমাধান করবেন।
উল্লেখ্য, ক্যান্টনমেন্ট, ভাষানটেক, গুলশান, বনানী এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসন।
