শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিয়ে করলেন আসিফ আকবরের ছোট ছেলে, পাত্রী কে ?

বিয়ে করলেন আসিফ আকবরের ছোট ছেলে, পাত্রী কে ?

বিয়ে করলেন আসিফ আকবরের ছোট ছেলে, পাত্রী কে ?

কণ্ঠশিল্পী আসিফ আকবরের ছেলে শাফকাত আসিফ রণের বিয়ের তিন বছর পর এবার ছোট ছেলে ও বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বিষয়টি নিজেই গায়ক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি এ তথ্য প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে আসিফ লিখেছেন, ‘আমাদের ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্র আজ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে। জনাব বাদল শাহরিয়ারের মেয়ে লামিয়া তানজিম শ্রেয়সী এখন আমাদের বৌমা। এবার আত্মীয়তা ব্রাহ্মণবাড়িয়ায়।’ সবার কাছে দোয়া চেয়ে আসিফ বলেন, ‘রুদ্র এবং শ্রেয়সী নতুন জীবনে পদার্পণ করেছে। তাদের দাম্পত‍্য জীবন সুখী এবং সুন্দর হোক। আপনাদের কাছে আমার ছেলে এবং বৌমার জন‍্য দোয়া চাই।’বড় ছেলে এই বিয়েতে উপস্থিত হতে পারেনি জানিয়ে আসিফ বলেন, ‘আমার বড় ছেলে শাফকাত আসিফ রণ কানাডার টরন্টোতে একটি ব‍্যাংকে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে, ছুটি মেলেনি। টরন্টোতেই বড় বৌমা ইসমাত শেহরীন ঈশিতার পরীক্ষা থাকায় তারা বিয়েতে অনুপস্থিত। তাদের খুব মিস করছি, আর এটাই জীবন।