বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০২৫ সালে গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে যে অভিনয়শিল্পীকে

২০২৫ সালে গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে যে অভিনয়শিল্পীকে

২০২৫ সালে গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে যে অভিনয়শিল্পীকে


বছর দেড়েক আগেও তাকে প্রায় কেউই চিনতেন না। গত বছর কান চলচ্চিত্র উৎসব দিয়ে আলোচনায় আসেন তিনি। তার অভিনীত সিনেমা ‘আনরো’ জিতে নেয় উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম। পরে আরও অনেক পুরস্কার জেতার পর চলতি বছর অস্কারেও হন সেরা অভিনেত্রী। সবচেয়ে কম বয়সে সেরা অভিনেত্রী হিসেবে অস্কার জেতার পর রাতারাতি হয়ে ওঠেন বিশ্বতারকা। তিনি আর কেউ নন, মাইকি ম্যাডিসন। সেই অভিনেত্রীকে নিয়ে বছরজুড়েই ভক্তদের কৌতূহল ছিল। তাই তো গুগল চলতি বছরের ‘মোস্ট সার্চড’ তারকাদের যে তালিকা প্রকাশ করেছে; মাইকি সেই তালিকার শীর্ষ রয়েছেন।

মাইকি ছাড়া আর কারা আছেন তালিকায়
গুগল ‘মোস্ট সার্চড’ তারকাদের এই তালিকায় জায়গা পেয়েছেন প্রথমবার অস্কারজয়ী অভিনেত্রী মাইকি ম্যাডিসন, অভিনেতা জাস্টিন বালদোনি। সবচেয়ে বেশি খোঁজা হয়েছে মাইকি অভিনীত অস্কারজয়ী ‘আনোরা’ সিনেমাকে।

২০২৫ সালের মোস্ট সার্চড অভিনয়শিল্পী (গ্লোবাল)
মাইকি ম্যাডিসন
লুইস পুলম্যান
ইসাবেলা মার্সেদ
সং জি উ
ক্যাটলিন ডেভার
চার্লি হনাম
বেলা র‍্যামসি
গ্যাভিন কাসালেনিও
এমা মায়ার্স
ওয়ালটন গগিন্স