শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতে মার্কিন দূতাবাস এবং কনস্যুলেট বন্ধ ঘোষণা, চালু হবে কখন ?

ভারতে মার্কিন দূতাবাস এবং কনস্যুলেট বন্ধ ঘোষণা, চালু হবে কখন ?

ভারতে মার্কিন দূতাবাস এবং কনস্যুলেট বন্ধ ঘোষণা, চালু হবে কখন ?


ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস এবং কনস্যুলেটগুলো বুধবার (২৪ ডিসেম্বর) থেকে বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে, নিয়মিত কনস্যুলার পরিষেবা পাওয়া যাবে না। মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাহী আদেশ অনুসারে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ক্রিসমাসের আগের দিন এবং ক্রিসমাসের পরের দিন বেশিরভাগ ফেডারেল কর্মচারীদের জন্য ছুটি ঘোষণা করে একটি নির্বাহী আদেশ জারি করার কয়েকদিন পরেই বন্ধের ঘোষণা দেয়া হল।

 ফলস্বরূপ, ভিসা সাক্ষাৎকার, পাসপোর্ট প্রক্রিয়াকরণ, নথি যাচাইকরণ এবং অন্যান্য অ-জরুরি কার্যক্রমসহ নিয়মিত কনস্যুলার পরিষেবাগুলো ভারত জুড়ে সমস্ত মার্কিন কূটনৈতিক মিশনে বন্ধ থাকবে।