অবরোধ এবং জলদস্যুতা সংক্রান্ত কার্যকলাপে সহায়তাকারী বা অর্থায়নকারী ব্যক্তিদের জন্য কঠোর শাস্তির বিধান রেখে আইন পাস করেছে ভেনেজুয়েলা। যার মধ্যে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড অন্তর্ভুক্ত আছে।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সাথে সম্পর্কিত তেল ট্যাংকার আটক করার পর এই আইনটি পাস করা হয়।প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকার এই কাজকে জলদস্যুতার আইনবিরোধী কাজ বলে নিন্দা করেছে।‘এই আইনটি জাতীয় অর্থনীতি রক্ষা করতে এবং জনগণের জীবনযাত্রার মান খারাপ হওয়া থেকে বাঁচাবে। মাদুরোর নিয়ন্ত্রিত দল, জাতীয় পরিষদে আইনটি উপস্থাপনের সময় আইনপ্রণেতা জিউসেপ্পে আলেসান্দ্রেলো এ কথা বলেন।
গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র দফায় দফায় আক্রমণাত্মক পদক্ষেপ নিয়েছে ভেনেজুয়েলার বিরুদ্ধে। তার মধ্যে ল্যাটিন আমেরিকায় বিশাল সামরিক বাহিনী মোতায়েন করেছে, তেলের ট্যাংকার জব্দ করেছে, কথিত মাদক পাচারকারী নৌকাগুলোর উপর সামরিক হামলায় কয়েক ডজন লোককে হত্যা করেছে এবং ভেনেজুয়েলায় স্থল হামলার হুমকি দিয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক জলসীমায় তেল ট্যাংকার আটকের মতো কাজের বৈধতা নিয়ে বিতর্ক রয়েছে। এছাড়া কথিত মাদক পাচারকারীদের বিরুদ্ধে হামলার ঘটনাও ব্যাপকভাবে অবৈধ বলে বিবেচিত হয়।
