শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৮ ঘণ্টার শিফট নিয়ে কী বললেন কিয়ারা ?

৮ ঘণ্টার শিফট নিয়ে কী বললেন কিয়ারা ?

৮ ঘণ্টার শিফট নিয়ে কী বললেন কিয়ারা ?


চলতি বছরের জুলাই মাসে মা হন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। এতদিন মায়ের দায়িত্ব পালনে ব্যস্ত ছিলেন তিনি। মেয়ের জন্মের প্রায় পাঁচ মাস পর প্রথমবার প্রকাশ্যে এলেন কিয়ারা। মা হওয়ার পর তার প্রথম উপস্থিতি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তাছাড়া সম্প্রতি তিনি ভোগ ম্যাগাজিনে একটি সাক্ষাৎকারও দিয়েছেন।অভিনেত্রীর সাক্ষাৎকারে চলচ্চিত্র শিল্পে ৮ ঘণ্টার কাজের সময়সীমা নিয়ে চলমান বিতর্ক সম্পর্কে তার মতামত ব্যক্ত করেছেন।


সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'স্পিরিট' এবং নাগ অশ্বিনের 'কাল্কি ২৮৯৮ এডি' সিক্যুয়েল থেকে দীপিকা পাড়ুকোনের সরে আসার পর থেকেই চলচ্চিত্র শিল্পে ৮ ঘণ্টার শিফট নিয়ে আলোচনা চলছে।৮ ঘণ্টার শিফট নিয়ে প্রশ্ন করা হলে কিয়ারা বলেন, ‘বার্নআউট কোনও শিল্পে কারও উপকার করে না।' তিনি বাড়িতে এবং সেটে, উভয় ক্ষেত্রেই যে তিনটি শব্দ মেনে চলার চেষ্টা করেন, সেগুলো হল ‘মর্যাদা, ভারসাম্য, সম্মান।’

বার্নআউট কথাটির অর্থ দীর্ঘস্থায়ী চাপ, ক্লান্তি ও মানসিক অবসাদের কারণে শারীরিক, মানসিক ও আবেগের চরম অবসাদ, যেখানে মানুষ কর্মক্ষেত্রে বা জীবনে উৎসাহ হারিয়ে ফেলে, নিজেকে বিচ্ছিন্ন মনে করে এবং কাজের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করে।

মাতৃত্ব নিয়ে কথা বলতে গিয়ে কিয়ারা বলেন, ‘সন্তান হওয়ার পর যখন আমি আমার শরীরের দিকে তাকাই, তখন ভাবি, বাহ, তুমি একটি মানবসন্তান তৈরি করেছ, এর কোনও তুলনা হয় না। এখন, আমি যে আকার বা আকৃতিরই হই না কেন, আমি সবসময় আমার শরীরকে সম্মান করব।’

এর আগে, অভিনেতা অজয় দেবগনও এই বিষয়ে দীপিকাকে সমর্থন করেছিলেন। 'মা' ছবির প্রচারের সময়, অভিনেতা-প্রযোজক বলেছিলেন, ‘এটা এমন নয় যে মানুষ এটা ভালোভাবে নিচ্ছে না। বেশিরভাগ সৎ নির্মাতাদের এতে কোনও সমস্যা হবে না। যদিও মা হয়ে অনেকেই আট-নয় ঘণ্টার শিফটে কাজ করেছে।’কিয়ারা সর্বশেষ ওয়ার ২- এ হাজির হয়েছিল। আগামিতে যশ এবং নয়নতারার সাথে টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস-এ দেখা যাবে, রণবীর সিংয়ের সাথে ডন ৩-তেও কাজ করবেন কিয়ারা।