রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যুক্তরাষ্ট্রে নার্সিং হোমে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২ জন

যুক্তরাষ্ট্রে নার্সিং হোমে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২ জন

যুক্তরাষ্ট্রে নার্সিং হোমে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২ জন

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় একটি নার্সিং হোমে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত হয়েছেন। ধসে পড়েছে ভবনের একাংশ। আগুনে আটকা পড়েছেন বহু মানুষ। উদ্ধার অভিযান এখনো চলছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।স্থানীয় সময় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ব্রিস্টল হেলথ অ্যান্ড রিহ্যাব সেন্টার নামে এক নার্সিং হোমে বিস্ফোরণে ঘটনা ঘটে। এতে হতাহত হন বেশ কয়েকজন।
বিস্ফোরণের সময় একটি ইউটিলিটি ক্রু সেখানে গ্যাস লিকের খোঁজ করছিল। পেনসিলভানিয়ার গভর্নর জশ শ্যাপিরো জানান, গ্যাস লিক থেকেই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 
 
বিস্ফোরণের পর কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা যায়। আশপাশের এলাকা থেকে ফায়ার ট্রাক ও অ্যাম্বুলেন্স ছুটে আসে।
 
দমকল বাহিনীর প্রধান জানান, সিঁড়িঘর ও লিফট শ্যাফটে আটকে পড়াদের উদ্ধার করা হয়েছে, জানালা ও দরজা ভেঙে মানুষকে বের করা হয়। ধসে পড়া অংশ থেকে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।