বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভুল জায়গায় নেমে কাদায় আটকে গেল ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টার

ভুল জায়গায় নেমে কাদায় আটকে গেল ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টার

ভুল জায়গায় নেমে কাদায় আটকে গেল ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টার

দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় দুর্যোগ মোকাবিলায় ত্রাণ সহায়তা দিতে গিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়েছে ভারতীয় বিমান বাহিনীর একটি এমআই-১৭ হেলিকপ্টার। 

গত বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দক্ষিণ শ্রীলঙ্কায় অবতরণের সময় হেলিকপ্টারটির চাকা নরম মাটিতে দেবে যায়।

জানা গেছে, সম্প্রতি ঘূর্ণিঝড় ‘দিটওয়াহ’-এর আঘাতে বিপর্যস্ত শ্রীলঙ্কায় ‘অপারেশন সাগর বন্ধু’-এর অধীনে ত্রাণ 

উদ্ধার কার্যক্রম পরিচালনা করছিল ভারতীয় বিমান বাহিনী। সেই কার্যক্রমের অংশ হিসেবেই হেলিকপ্টারটি দুর্গত এলাকায় গিয়েছিল।যদিও পাইলট ভুলবশত এমন একটি স্থানে অবতরণ করেন, যা পূর্বে জরিপ করা ছিল না। অবতরণস্থলের মাটি নরম হওয়ায় হেলিকপ্টারটির চাকা সেখানে আটকে যায়। । ENTER TV NEWS