বুধবার (২৪ ডিসেম্বর) ভোরে রাজধানী আঙ্কারা থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত একটি বেসরকারি বিমানের ভয়েস রেকর্ডার এবং ব্ল্যাক বক্স খুঁজে পেয়েছে তুরস্কের কর্তৃপক্ষ। এতে লিবিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান এবং তার চার সহযোগী নিহত হন।তুর্কি কর্মকর্তারা জানান, ফ্যালকন ৫০ বিমানটি উড্ডয়নের কয়েক মিনিট পরেই বৈদ্যুতিক ত্রুটির কারণে জরুরি অবতরণের অনুরোধ করে, কিন্তু তারপরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এটি ত্রিপোলিতে ফিরে আসছিল।
আঙ্কারার কাছে হাইমানা জেলায় তুর্কি নিরাপত্তা কর্মীরা বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পান।
