শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নোয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা: শীর্ষ সন্ত্রাসী দেলু গ্রেপ্তার

নোয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা: শীর্ষ সন্ত্রাসী দেলু গ্রেপ্তার

নোয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা: শীর্ষ সন্ত্রাসী দেলু গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় হত্যা মামলার পলাতক আসামি দেলোয়ার হোসেন ওরফে দেলুকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার মো. মুহিত কবীর সেরনিয়াবাত। এর আগে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বেগমগঞ্জ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দেলু উপজেলার একলাশপুর গ্রামের কাম বেপারী বাড়ির ছায়েদুল হকের ছেলে।

র‍্যাব জানায়, চলতি বছরের অক্টোবরে পূর্বশত্রুতার জেরে বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় এক নিরীহ ব্যক্তিকে একদল সন্ত্রাসী মারধর করে। এ সময় ভিকটিম মারওয়ান হোসেন ওরফে বিজয় ওই ব্যক্তিকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে এগিয়ে গেলে সন্ত্রাসীরা তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে ধারালো রামদা ও ছোরা দিয়ে তাকে তিন শতাধিকবার কুপিয়ে গুরুতর জখম করা হয়।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

র‍্যাব-১১ জানায়, বিজয় হত্যা মামলার ২ নম্বর আসামি দেলু মামলা দায়েরের পর থেকে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মোঃ আরিপ হেসেন
নোয়াখালী প্রতিনিধি